আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় আওয়ামী লীগ দলীয় ও বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহজাহান মীরদাহ ওরফে পিকুলের সমর্থক যুবলীগ নেতা আশরাফুল আলম ওরফে রুবেল ও বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন ওরফে বাবলু মিয়ার সমর্থক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিসের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। মোজাফফর হোসেন মোশাররফ হোসেনের ভাই ও পৌর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। উভয় পক্ষ বিষয়টি থানায় মৌখিকভাবে জানিয়েছে। রিটার্নিং কর্মকর্তা ইউএনও মু. খায়রুজ্জামান বলেন, ‘কেউ অভিযোগ দেননি।’