আ.লীগ ও যুবলীগ নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ
পাবনা জেলা যুবলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত শনিবার বিকেলে সুজানগর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম এ অভিযোগ করেন। তিনি যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহাব। এ সময় উপজেলার আওয়ামী লীগের নেতা মো. ফজলু, চিত্তরঞ্জন সাহা ও অতুল কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বলেন, জেলা এলজিইডি কার্যালয় চাঁদাবাজদের আখড়ায় পরিণত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি শরিফ উদ্দিন প্রধান সব অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদার দাবিতে ২০ আগস্ট সুজানগর উপজেলা ভিটবিলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে ঠিকাদারদের দুটি কাজ উপজেলা আওয়ামী লীগের দুজন নেতা বন্ধ করে দিয়েছেন।