আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমানকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির দুই নেতাকেও গতকাল রোববার ভোরে গ্রেপ্তার করে দুপুরে ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। জানা যায়, র্যা ব-১২-এর একটি দল গতকাল ভোর পৌনে চারটার দিকে উপজেলা সদরের কাজীবাড়ী থেকে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর শোবার ঘর থেকে নাইন এমএম পিস্তল উদ্ধার করে। পরে র্যা ব পৌরসভার চান্দশি গ্রাম থেকে উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সুজন তালুকদারকে গ্রেপ্তার করে। একই কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামানকেও রতনপুর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খানের সমর্থক।