আ.লীগ ও শিবির পাল্টাপাল্টি হামলা দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে পাল্টাপাল্টি হামলায় ছাত্রশিবির ও আওয়ামী লীগের দুজন সমর্থক আহত হয়েছেন। শিবিরের আহত সমর্থকের নাম কামরুল ইসলাম (২৫) এবং আওয়ামী লীগের সমর্থকের নাম নূরছাপা (২৭)। গতকাল সোমবার এশার নামাজের আগে এ ঘটনা ঘটে।
মিরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল হোসেন জানান, গতকাল সন্ধ্যায় তাঁদের সমর্থক নূরছাপা মোটরসাইকেলে করে মিঠাছড়া বাজারে যাওয়ার সময় শিবিরের কয়েকজন কর্মী তাঁকে কুপিয়ে জখম করেন। সূত্র জানায়, এরপর আওয়ামী লীগের সমর্থকেরা মিঠাছড়া বাজারে কামরুলের ওপর হামলা চালায়।