আ.লীগ ও সহযোগী সংগঠনের মাসব্যাপী কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো গতকাল সোমবার থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে।ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে গতকাল কৃষক লীগের উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে শোক র‌্যালি করেছে। এর আগে সেখানে সমাবেশ হয়। সমাবেশে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ বক্তব্য দেন।