আ.লীগ ওয়াদা পূরণে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সাবেক হুইপ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস ওয়াদা ভঙ্গের ইতিহাস। ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি ও ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এ ওয়াদা পূরণে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা বিএনপির উদ্যোগে সদর ইউনিয়নের দশধরী গ্রামের বাগানবাড়িতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের দুঃশাসন, সন্ত্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনে এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার আবুল কালাম।