আ.লীগ কর্মী হত্যা মামলার ৭১ আসামি জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত আকামত হোসেন মীর হত্যা মামলার ৭১ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে আকামত হোসেন মীর হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা ৭৩ জন আসামির মধ্যে ৭১ জন আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামের আওয়ামী লীগের নেতা ইমাজুল হক ও শাহাবুদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এঁদের মধ্যে আওয়ামী লীগের কর্মী আকামত হোসেন মীরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।