আ.লীগ কর্মীদের মামলা প্রত্যাহার করা হলেও বিএনপির হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহ-সম্পাদক তৈমুর আলম খন্দকার বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মামলা একের পর এক প্রত্যাহার করা হলেও বিএনপির নেতা-কর্মীদের কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি। উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় তৈমুর আলম খন্দকার প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জাকির হোসেন, সুরুজ্জামান, হাসান আহমেদ, আলী আহাম্মদ লালা, কেন্দ্রীয় যুবদলের শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার, জেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।