আ.লীগ কর্মীর দোকানে আগুন, গাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়া এলাকায় গত সোমবার দিবাগত রাত একটার দিকে শিবিরের কর্মীরা আওয়ামী লীগের কর্মী রেজাউল করিম ওরফে মুন্নার মুদি দোকানে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছেন।
এ সময় দোকানের কর্মচারী মোহাম্মদ আলম (১২) দোকানের ভেতর ঘুমিয়ে ছিল। তার পায়ের নিচের অংশ দগ্ধ হওয়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানান, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের রাতেও শিবিরের কর্মীরা আগুন দিতে চেয়েছিলেন মুন্নার দোকানে। ওই সময় লোকজন উপস্থিত থাকায় আগুন দিতে পারেননি।
এদিকে গতকাল মঙ্গলবার অবরোধ চলাকালে শিবিরের কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও সাতকানিয়া-বাঁশখালী সড়কে
ঝটিকা হামলা চালিয়ে চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন।