আ.লীগ কর্মীর মার্কেট অক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন রোববার পরিদর্শন করেছে বাংলাদেশ রেলওয়ের বার্ষিক পরিদর্শক দল (জেআইবিআর)। এ পরিদর্শন উপলক্ষে স্টেশন এলাকা ও এর পার্শ্ববর্তী রেলক্রসিংয়ের মধ্য থেকে প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইন ঘেঁষে গড়ে ওঠা স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীর অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেনি। পরিদর্শক দলের প্রধান আনোয়ারুল হককে ওই মার্কেট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেটটি উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে।