আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গতকাল বুধবার ১৮-দলীয় জোটের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
থানা সূত্র জানায়, উপজেলার আকারতমা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সফিকুল ইসলাম শিবিরের কর্মী বিপ্লব হোসেনকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন গত মঙ্গলবার বিকেলে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত আকারতমা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আসবাবে অগ্নিসংযোগ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাজান বলেন, হরতাল-সমর্থকেরা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিএনপি, এলডিপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানি করছে।