আ.লীগ কার্যালয়ে বোমা হামলার ১৩ বছর আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নারায়ণগঞ্জ কার্যালয়ে বোমা হামলার ১৩ বছর আজ ১৬ জুন৷
২০০১ সালের এই দিনে চাষাঢ়ায় দলটির কার্যালয়ে বোমা হামলায় অজ্ঞাতনামা এক নারীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নেতা-কর্মী নিহত হন৷ অঙ্গহানি ঘটে প্রায় অর্ধশত নেতা-কর্মীর৷ আহত হন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান ও তৎকালীন সাংসদ শামীম ওসমানসহ অনেকে৷
আজ সোমবার সকাল নয়টায় হামলার স্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবর্ক অর্পণ করবেন হতাহত ব্যক্তিদের স্বজনেরা৷ রাত আটটায় মোমবাতি প্রজ্বালন করে নীরবতা পালন করা হবে৷