আ.লীগ কার্যালয়ের নির্মাণ কাজ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের নামে দখলে নেওয়া জমি থেকে গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কার্যালয়ের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্তের নির্দেশ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হলো।আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ নয়, জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাঁরা নিজেরাই নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। সোমবার নগরের বোয়ালিয়া থানাধীন রামপুর মৌজার প্রায় পৌনে দুই কাঠা জমি রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দখল করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর বিশাল ছবি টাঙানো হয়। সেই সঙ্গে ‘এই জায়গা রাজশাহী মহানগর আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি’ বলে একটি সাইনবোর্ডও টাঙানো হয়।