আ.লীগ ক্ষমতায় এলে নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে। তিনি বলেন, নতুন তালিকা তৈরি করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভাঁওতাবাজি করবেন না।মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল বিকেলে গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় টঙ্গী থানা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টঙ্গী থানা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মীর মোছাদ্দেক হোসেন। বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সাবেক সাংসদ ফজলুল হক মিলন প্রমুখ।