প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ দ্বিমুখী নীতি শুরু করেছে। তারাই আন্দোলন-সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাস্তবায়ন করেছে। এখন তারাই এর বিরোধিতা করছে। তারা জানে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের পরাজয় হবে।
হবিগঞ্জ জেলা সদরে গতকাল শুক্রবার বিকেলে দলীয় এক জনসভায় এ কথা বলেন এরশাদ। তিনি বলেন, সবগুলো রাজনৈতিক দল এবারের নির্বাচনে না এলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না। এ সরকারের আমলে দুর্নীতি ও দলীয়করণ ছাড়া জনগণ কিছুই পায়নি অভিযোগ করে এরশাদ বলেন, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু, হল-মার্ক ও শেয়ারবাজারসহ অসংখ্য কেলেঙ্কারি করে মানুষের আস্থা হারিয়েছে।