আ.লীগ-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি আনোয়ারায় ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার পূর্ব বরৈয়া এলাকায় একই জায়গায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় স্থানীয় প্রশাসন গতকাল মঙ্গলবার সেখানে ১৪৪ ধারা জারি করেছে। গতকাল বিকেলে পূর্ব বরৈয়া এলাকায় আওয়ামী লীগের আলোচনা সভা ও জামায়াতে ইসলামীর ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল বলে জানা গেছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দুটি রাজনৈতিক দল একই সময়ে একই জায়গায় পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় সংঘর্ষের আশঙ্কা ছিল। তাই বরৈয়া গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়। এ কারণে কোনো পক্ষই সেখানে কর্মসূচি পালন করতে পারেনি।