আ.লীগ তত্ত্বাবধায়ক সরকারকে গলাটিপে হত্যা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতির জন্য ১৭২ দিন হরতাল করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে তারাই আবার তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতিকে গলাটিপে হত্যা করেছে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।জয়নুল আবদিন ফারুকের আগমন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের গাজিরহাট মোড়, কানকিরহাট ও ছাতারপাইয়া পূর্ব বাজারে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। তিনি আরও বলেন, এই সরকার ট্রানজিট ও করিডরের নামে ভারতের কাছে দেশ বিক্রির ষড়যন্ত্র করছে। তাই দেশ রক্ষার আন্দোলনে নেমেছেন খালেদা জিয়া। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, আবু ইউছুফ মজুমদার, জাহিদুল হক, ফারুক বাবুল, সাখাওয়াত উল্লা, আবদুল মালেক প্রমুখ।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা ভঙ্গ করেছে। ১০ টাকায় চাল, বিনা মূল্যে সার, ঘরে ঘরে চাকরি দেওয়াসহ দেশের উন্নয়নে দেওয়া সব ওয়াদা এখন অস্বীকার করছে। আবার ক্ষমতায় আসতে দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করছে।