আ.লীগ নেতা আবু মিয়ার কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান আবু মিয়ার কুলখানি আজ ৩০ জানুয়ারি। এ উপলক্ষে শহরের থানাপাড়া যুগশিখা স্কুলমাঠে বাদ আসর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। গোপালগঞ্জ প্রতিনিধি।