প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল খালিক গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা দক্ষিণভাগ এলাকার ফলের দোকানসহ কয়েকটি দোকান ভাঙচুর করে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার প্রতিনিধি