প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গতকাল রোববার আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে বলেছেন, প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর শুধু কথা-কাটাকাটি হয়েছে।বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীর অভিভাবকত্ব নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে স্থানীয় আ.লীগের নেতা ও ইউপি সদস্য মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে গতকাল ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব হুসাইনের কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিনও আহত হয়েছেন।