আ.লীগ নেতা কেটে নিলেন বিএনপি নেতার ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বিএনপির নেতার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান মঙ্গলবার সকালে কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মৃধার ছয় একর ৩৩ শতক জমির ধান কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।আনিসুর অভিযোগ অস্বীকার করে বলেন, যে জমির ধান কাটা হয়েছে তা তাঁদের রেকর্ডীয় সম্পত্তি। তবে থানার উপপরিদর্শক মো. ইদ্রিস হাওলাদার বলেন, ‘সিদ্ধান্তের আগেই জমির ধান কেটে নেওয়া হয়েছে বলে শুনেছি।’ কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।