প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল সদরে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় সখীপুরের যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালী বিএল চাষি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন (৫০) নিহত হয়েছেন। আমজাদের বাড়ি সখীপুরের বোয়ালী গ্রামে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বেলা একটার দিকে আমজাদ হোসেন মোটরসাইকেলে করে সখীপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। সদর উপজেলার তারুটিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে টাঙ্গাইল-৮ আসনের সাংসদ অনুপম শাহজাহান, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক শওকত সিকদার শোক প্রকাশ করেছেন।