আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে গত মঙ্গলবার রাতে লেগুনার ধাক্কায় খলিলুর রহমান (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ এবং দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খলিলুর রহমান মোটরসাইকেল নিয়ে বেতিলা গ্রামের নিজ বাড়ি থেকে স্থানীয় পালড়া বাজারে যাওয়ার জন্য বের হন। মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কে ওঠার সময় মানিকগঞ্জগামী একটি লেগুনা তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।