আ.লীগ নেতা লাঞ্ছিত, গলাচিপায় আজ অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাশিনাথ দত্ত গতকাল সোমবার রাতে গলাচিপা শহরে সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এবং আজ মঙ্গলবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ এ কথা জানান।