আ.লীগ নেতা স্বীকার করলেন দখলি বাড়িটি তাঁদের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু স্বীকার করেছেন, খ্রিষ্টধর্মাবলম্বী বাবলু বিশ্বাসের কাছ থেকে দখল করা বাড়িটির মালিক তিনি বা তাঁর কোনো ছেলে নন।গতকাল সোমবার গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় আওয়ামী লীগের নেতা ওই কথা স্বীকার করে আর ওই জমিতে না যাওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি শহরের খ্রিষ্টানপাড়ার সেন্ট মথুরানাথ এজি চার্চের জমির দখলও ছেড়ে দেওয়ার কথা ঘোষণা দেন।বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে বলেন, বাবলু বিশ্বাসের জমি দখল এবং পরবর্তী সময়ে খ্রিষ্টান সম্প্রদায়ের দুজনকে মারধরের ঘটনায় রাজা মিয়া বাটু তাঁর ছেলেদের পক্ষ হয়ে সবার সামনে ক্ষমা চেয়েছেন। এদিকে বাবলু বিশ্বাসের বাড়ি দখলের ব্যাপারে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পেশ করেছে। প্রতিবেদনে বিরোধীয় জমির ওপর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু ও তাঁর ছেলে ডিগলের কোনো মালিকানা নেই বলে উল্লেখ করা হয়েছে।