আ.লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি ইউসুফ আলী ওরফে নিশাত সেলিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে সুধারাম থানার পুলিশ ফারুককে গ্রেপ্তার করে। ফারুকের বাড়ি বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নায়নপুর গ্রামে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, ফারুককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার আদালতে হাজির করা হয়। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
গত ২৭ জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুরের বাড়ি থেকে নোয়াখালী ফেরার পথে দুর্বৃত্তরা মো. ইউসুফ আলীকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী কোহিনুর বেগম থানায় হত্যা মামলা করেন।