প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মতবিনিময় সভা ডাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান গতকাল বৃহস্পতিবার ওই নোটিশ দেন।
মাহমুদ হাসান বলেন, ‘উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন কাল (আজ) শুক্রবার স্থানীয় মোগরাপাড়া উচ্চবিদ্যালয়ে নির্বাচন উপলক্ষে এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন। তাঁর নিজের স্বাক্ষর করা একটি চিঠি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে মানুষের মধ্যে বিলি করা হয়েছে। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে।মোশারফ হোসেন বলেন, ‘কারণ দর্শানোর কোনো চিঠি আমি পাইনি।’