আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মহিউদ্দিন বকুল জানান, ব্যক্তিগত কাজে শনিবার রাতে মাইক্রোবাসে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। দিবাগত রাত দুইটার দিকে বটতলী বাজার এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে ১৫-২০টি গুলি ছোড়ে। অল্পের জন্য তিনি ও তাঁর চালক প্রাণে বেঁচে গেলেও মাইক্রোবাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।