আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুণ্ডুকে লক্ষ্য করে গুলির ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। এ ঘটনায় দিবালোক গতকাল একটি মামলা করেছেন। সাব্বির মণ্ডল ও রফিক নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দিবালোক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেরও সাধারণ সম্পাদক।
দিবালোক বলেন, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনি নৌকা প্রতীকের প্রচারণা চালিয়ে নেতা-কর্মীদের বিদায় দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পাড়নারায়ণপুর গ্রামের অশোক মোড়ে পৌঁছালে একটি মেহগনিবাগান থেকে তাঁর গাড়ি লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। এরপর স্থানীয় লোকজন ধাওয়া করে সাব্বির ও রফিককে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।
পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াত বলেন, গতকাল দুপুরে দিবালোক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।