প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এখলাছুর রহমান মোল্লাকে (৫৫) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার শিয়রবর বাজারে মধুমতী নদীতে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে ওই সাজা দেওয়া হয়। নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তহমিনা খাতুন বলেন, বালু তোলার সময় এখলাছুরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় খননযন্ত্র ও ১৮টি পাইপ জব্দ করা হয়।