আ.লীগ নেতাদের অনুরোধে উচ্ছেদ সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতাদের অনুরোধে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় উচ্ছেদ অভিযান দেড় মাসের জন্য সাময়িকভাবে বন্ধ রেখেছে রেলওয়ের ভূসম্পদ বিভাগ। এর আগে গতকাল বুধবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এ অভিযান চলে।
স্থানীয়রা জানান, রেলওয়ের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা মোশতাক আহম্মেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় আদমদীঘির ইউএনও রুহুল আমিন, নওগাঁ-৪৩ বিজিবির নায়েক সুবেদার সুজাউদদৌলা, আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দীনসহ বিজিবি, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কয়েক শ সদস্য উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানের শুরুতে সান্তাহার স্টেশন কলোনির পাঁচটি বাসা থেকে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ এবং পাঁচটি বাড়ি ভেঙে দেওয়া হয়। এ সময় কয়েক হাজার বাস্তুহারা মানুষ উচ্ছেদ অভিযান বন্ধ রাখার অনুরোধ জানান। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় কয়েকজন নেতা মানবিক কারণে বাস্তুহারাদের পক্ষে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার জন্য রেলওয়ে কর্মকর্তাদের আহ্বান জানান।