আ.লীগ নেতাদের ইফতারে আমন্ত্রণ জানালেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সব সদস্য ও সাধারণ সম্পাদককে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।গতকাল সোমবার বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।এ বিষয়ে আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ১৩ জুলাই জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি-২ হলে বিএনপির পক্ষ থেকে রাজনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে। ওই ইফতারে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।