আ.লীগ নেতার ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাজিদুল হক সাজিদ (৭৫) আর নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তিনি আকস্মিক হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না...লিল্লাহি রাজিউন) পরিবার সূত্র জানায়, সাজিদুল হক গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার বেলা ১১টায় মরহুমের প্রথম জানাজা কোম্পানীগঞ্জ উপজেলা সদর ময়দানে এবং গ্রামের বাড়ি তেলিখালে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।