আ.লীগ নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুলাউড়া পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূকশিমইল ইউনিয়নবাসী ও ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে দুপুর সাড়ে ১২টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার এলাকা পর্যন্ত মানববন্ধন শুরু হয়। বেলা দেড়টা পর্যন্ত এ কর্মসূচি চলে। মানববন্ধনে অংশ নেওয়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, রফিকুল ইসলাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন। তাই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাতে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।