আ.লীগ নেতার ওপর হামলার জের ধরে নবীনগরে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল শনিবার সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গোলাম মাওলার ওপর গত ২৮ মার্চ হামলার ঘটনার জের ধরে এ সংঘর্ষ হয়।পুলিশ জানায়, গোলাম মাওলার সমর্থকেরা গতকাল দুপুরে প্রতিপক্ষ রুদ্রাক্ষর গ্রামের দুলাল মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আরজ আলী (৬০), নাসিমা আক্তারসহ (৪০) আটজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।