আ.লীগ নেতার ওপর হামলার পর যা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরে আমবাগানের দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের আহত হওয়ার ঘটনায় তুলকালাম কাণ্ড চলছে। গোলাম রসুল মেহেরপুর আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক।ঘটনার প্রতিবাদে মেহেরপুরে তাৎক্ষণিক অনির্দিষ্টকালের জন্য হরতাল ডাকা হয়। গতকাল পুলিশ সুপারের সঙ্গে সমঝোতা বৈঠকের পর হরতাল প্রত্যাহার করা হয়। তবে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে পুনরায় হরতালের হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্তজেলা দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সময় শিল্প ও বণিক সমিতি মাইকিং করে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে ব্যবসাপ্রতিষ্ঠান, কাঁচাবাজার বন্ধ করার ঘোষণা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোলাম রসুল তাঁর আমবাগানের আম ভাঙতে গিয়ে দেখেন, মুজিবনগর এলাকার কয়েকজন যুবক আম ভেঙে নিয়ে যাচ্ছে। এ নিয়ে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপির সদস্য ইউনুস আলী ওরফে বগা মোল্লার সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে গোলাম রসুলের পক্ষে ২০-২৫ জন যুবক মুজিবনগরে গিয়ে বগা মোল্লাকে খোঁজাখুঁজি করতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামে বগা মোল্লার লোকজন গোলাম রসুল ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়।