আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে জামায়াত-বিএনপি। আওয়ামী লীগের নেতাদের হত্যার চেষ্টা তারই প্রতিফলন।
গতকাল শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ২৭ নভেম্বর সকালে নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি বাজারে পলাশবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী প্রামাণিক ও ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনকে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা কুপিয়ে জখম করেন। এরই প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলের উদ্যোগে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়।
পলাশবাড়ি ইউপির চেয়ারম্যান ও জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেঞ্চদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, আলিমুদ্দিন বসুনিয়া, আবুজার রহমান প্রমুখ।