আ.লীগ নেতার কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সরকারি কমার্শিয়াল কলেজ ক্যাম্পাসে খড়-বিছালি ছড়িয়ে রেখে শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় ওই নেতা কলেজের প্রধান সহকারীকে লাঞ্ছিত করেছেন। এ ব্যাপারে কলেজের কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে রাতে কলেজের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম মৃধা কলেজ ক্যাম্পাসে গাড়িতে করে খড় এনে ছড়িয়ে রাখেন।কলেজের প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) আবু ওবায়দুল রহমান পরদিন সকালে বিষয়টি তিনি অধ্যক্ষকে জানান। দুপুরে নজরুল মৃধা তাঁকে ডেকে তাঁকে ও অধ্যক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি তাঁকে চড়-থাপ্পড় মারেন এবং হুমকি দেন। অধ্যক্ষ কাকলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। নজরুল ইসলাম মৃধা কলেজ ক্যাম্পাসে খড় রাখার কথা স্বীকার করে বলেন, খড় নিয়ে কলেজ সহকারীর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়েছিল। তবে তিনি গালাগাল ও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে বিভিন্ন অসামাজিক কাজ হয়। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে।