আ.লীগ নেতার চাপে ১৯ শিক্ষকের বেতন বন্ধের সিদ্ধান্ত স্থগিত!
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ নেতার চাপের মুখে ১৯ শিক্ষকের বেতন-ভাতা বন্ধের অভিযোগ পাওয়া গেছে। ১০ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারীর এক বৈঠকে ওই শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের সিদ্ধান্ত হয়।তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগের নেতারা শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের সিদ্ধান্ত স্থগিত করতে কোনো চাপ সৃষ্টি করেনি।অফিস সহকারী মো. আবদুল লতিফ বলেন, বৈঠকে ১৯ শিক্ষককে বেতন-ভাতা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা বলেন, ‘আমি ক্লাস্টার প্রশিক্ষণে ব্যস্ত রয়েছি। এ মুহূর্তে বিদ্যালয়গুলোতে যাওয়া সম্ভব হচ্ছে না। প্রাথমিকভাবে ১৯ শিক্ষককে বেতন-ভাতা বন্ধ করার কথা ছিল। তবে এক আওয়ামী লীগের নেতার বাধার মুখে বন্ধ করা যায়নি।’