আ.লীগ নেতার ছেলের হাতে প্রকৌশলী লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রকৌশলীকে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছেলে ঠিকাদার মো. শাহরিয়ার ওরফে রনি লাঞ্ছিত ও তাঁর কার্যালয়ের আসবাব ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শাহরিয়ার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালামের ছেলে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, একটি কাজের বিল আনার জন্য গতকাল দুপুরে শাহরিয়ার পাঁচ-ছয়জন সমর্থক নিয়ে প্রকৌশলী জাহাঙ্গীর কবীরের কার্যালয়ে যান। কিন্তু দরপত্র বহির্ভূত বিল করায় তিনি বিল অনুমোদন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহরিয়ার প্রকৌশলীকে লাঞ্ছিত করেন এবং কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন।
শাহরিয়ার বলেন,‘আমি প্রকৌশলীকে লাঞ্ছিত করিনি।’ উপজেলা প্রকৌশলী বলেন, ‘আমি এ ব্যাপারে থানায় এজাহার দিয়েছি।’