আ.লীগ নেতার জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে গত সোমবার রাতে মাদক সেবনের দায়ে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ আদেশ দেন। তাঁরা হলেন এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আলম হোসেন (৪৫) ও রাঙামাটি গ্রামের লালু (৩২)। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে শৈলমারী-ঝাঝর রাস্তায় বসে আলম ও লালু মাদক সেবন করছিলেন। খবর পেয়ে ধুনট থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক হাজার টাকা করে জরিমানা করেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।