আ.লীগ নেতার নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট রেলওয়ের তিনটি গাছ কেটে নেওয়ার অভিযোগে পাটগ্রাম থানায় গতকাল সোমবার মামলা হয়েছে। পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের নেতা সিদ্দিক মিয়াসহ দুজনের বিরুদ্ধে এ মামলা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম রেলস্টেশন-সংলগ্ন জালাল মিয়ার বাড়িতে শনিবার সকালে হঠাৎ উপজেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিক মিয়া ও স্টেশন জামে মসজিদের মুয়াজ্জিন রফিকুল ইসলাম কয়েকজন শ্রমিক নিয়ে ঢুকে পড়েন। তাঁরা উঠানের বিশালাকৃতির কাঁঠালগাছসহ তিনটি ফলদ বৃক্ষ কেটে নেন।