আ.লীগ নেতার নেতৃত্বে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত সোমবার আওয়ামী লীগের নেতার নেতৃত্বে মাসুদ রানা (২৪) নামের এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহামেদ ও এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত নয়টার দিকে উপজেলার রূপসদীর উত্তর বাজারের একটি দোকান থেকে একটি মামলায় মাসুদকে এসআই ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ গ্রেপ্তার করে। এ সময় বাজারে থাকা রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আহামেঞ্চদের নেতৃত্বে ২০-২৫ জন লোক পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের কাছ থেকে মাসুদকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ফিরোজ ও কনস্টেবল আবদুল হক আহত হন।
রাতেই ফিরোজ মামলা করেন। মামলায় ফেরদৌস আহামেঞ্চদ, তাঁর দুই ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুছ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক আহামেঞ্চদ, তাঁদের ভাতিজা কামরুল ইসলাম এবং আরেক ইউপি সদস্য মনির হোসেনসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করা হয়েছে। ওই রাতেই মনির ও কামরুল হাছানকে গ্রেপ্তার করে পুলিশ।