আ.লীগ নেতার নেতৃত্বে তিন শিক্ষককে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছীতে মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নেতৃত্বে বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল থেকে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আয়েন উদ্দিন শেখ ১০-১৫ জনের একদল সন্ত্রাসী নিয়ে প্রধান শিক্ষক শামিম আহম্মেদের কক্ষে প্রবেশ করেন। এরপর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে আয়েন উদ্দিনের সঙ্গে থাকা সন্ত্রাসীরা প্রধান শিক্ষককে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় অফিসকক্ষে অবস্থানরত সহকারী প্রধান শিক্ষক পাপিয়া সুলতানা ও শিক্ষক গৌতম কুমারকে মারধর করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
শামিম আহম্মেদ বলেন, আয়েন উদ্দিন ও তাঁর সহযোগীরা জোর করে নবগঠিত ব্যবস্থাপনা কমিটি বাতিলের জন্য তাঁর কাছ থেকে স্বাক্ষর নেওয়ার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালান।
আয়েন উদ্দিনের মুঠোফোনে গতকাল যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।