আ.লীগ নেতার বাড়ি থেকে ২৩টি বল্লম ও টেঁটা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ২৩টি বল্লম ও টেঁটা উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বলেন, উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগের নেতা ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শনসহ মাদকদ্রব্য বিক্রয় ও জুয়ার আসর পরিচালনা করছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গতকাল দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে পুলিশ স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ২৩টি বল্লম ও টেঁটা উদ্ধার করে। তবে কোনো মাদকদ্রব্য বা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ইসমাইল হোসেনকে আটকের চেষ্টা চলছে।