আ.লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফরাজির বাড়িতে গত রোববার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আবু ফরাজির স্ত্রী জাহানারা বেগম বলেন, কয়েক মাস আগে যুবলীগের স্থানীয় কর্মী স্বপন শীলকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর বিএনপি-জামায়াতের কর্মীরা আবু ফরাজিকে হত্যার হুমকি দেন। এর পর থেকে আবু ফরাজি এলাকাছাড়া।
জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রান্নাঘরে আগুন লাগে। আগুনে মূল ঘরেরও ক্ষতি হয়নি। বিএনপি-জামায়াতের কর্মীরা এই আগুন লাগিয়েছেন—এমন অভিযোগ সঠিক নয়।