আ.লীগ নেতার বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীসংলগ্ন সামাজিক বনায়নের তিনটি বাবলাগাছ স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু মীর কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, লাভলু মীর সামাজিক বনায়নের আওতায় দক্ষিণ পাথরঘাটা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাস্তা থেকে গত মঙ্গলবার রাতে একটি এবং ২০ মার্চ দুটি বাবলাগাছ কেটে নিয়েছেন।পাথরঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আ. লতিফ খান জানান, কাটা গাছ জব্দ করে আনার জন্য পাথরঘাটা বিটের কর্মকর্তাদের বলা হয়েছে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষখালী নদীর তীরসংলগ্ন দক্ষিণ পাথরঘাটা পাউবোর রাস্তায় সামাজিক বনায়নের বাবলা, আকাশমনি, মেহগনি, শিশুগাছসহ বেশ কিছু নতুন ও পুরোনো গাছ রয়েছে। সেখান থেকে তিনটি বাবলাগাছ কেটে নিয়েছেন লাভলু মীর। তিনি এরই মধ্যে দুটি গাছ ট্রলার মেরামতের কাজে ব্যবহার করেছেন। অন্যটি তাঁর চাচাতো ভাই খলিল মীরের জিমঞ্চায় রয়েছে।পাথরঘাটা বিটের বন প্রহরী আবুল কালাম আজাদ বলেন, ‘গাছ কাটার খবর পেয়ে গতকাল বুধবার সকালে ওই এলাকায় গেলে লাভলু মীর ও তাঁর লোকজন আমাদের গালাগাল করেন।’এ ব্যাপারে লাভলু মীর বলেন, ‘আমার বাড়ির সামনের একটি রেইনট্রি গাছ কাটার সময় সেটি একটি বাবলাগাছের ওপর পড়ে। এতে ওই গাছের ডালপালা ভেঙে যায়। পরে গাছটি আমি কেটে নিয়েছি।’