আ.লীগ নেতার ভবন ভেঙে ফেলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা নোটিশে ইজারার জায়গায় নির্মিত দ্বিতল ভবন ভেঙে দেওয়ায় ফরিদপুর জেলা প্রশাসক ও পৌর মেয়রের নামে আদালতে মামলা করেছেন ইজারাগ্রহীতা আওয়ামী লীগের এক নেতা। আদালত ভবন ভাঙার কাজ বন্ধ করে দিয়েছেন। ২৭ এপ্রিল সৈয়দ মাসুদ হোসেন ফরিদপুরের সহকারী জজ মো. আবু তাহেরের আদালতে এ ব্যাপারে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই দিনই ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ এবং পৌর মেয়র শেখ মাহাতাব আলীকে অবিলম্বে ভাঙার কাজ বন্ধ করে কারণ দর্শানো নোটিশ জারি করেন। ফরিদপুর বণিক সমিতি সূত্রে জানা গেছে, আগামী ১৩ মে বণিক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ২৬ এপ্রিল অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী প্রথম আলোকে বলেন, সৈয়দ মাসুদ আইন লঙ্ঘন করে ইজারাকৃত জমির ওপর দ্বিতল ভবন নির্মাণ করেছিলেন। তাই ওই স্থাপনাটি ভেঙে ফেলার জন্য পৌরসভা সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, এর সঙ্গে বণিক সমিতির নির্বাচনের কোনো সম্পর্ক নেই।