আ.লীগ নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগের নেতা সাজিদ পারভেজ হত্যার আসামিদের বিচারের দাবিতে গতকাল সোমবার জেলা যুবলীগ বিক্ষোভ করেছে।যুবলীগের একটি মিছিল গতকাল দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারিবাজারে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি ওয়াসীমুল বারী, সাধারণ সম্পাদক লক্ষ্মীণ চন্দ্র প্রমুখ।১৬ অক্টোবর শহরের তাজহাট বাবুপাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজিদকে খুন করা হয়। শহরের ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।