আ.লীগ নেতার সেই দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরি ও লঞ্চঘাট এলাকায় নদী দখল করে আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন সেই দোকানটি অবশেষে ভেঙে ফেলা হয়েছে।
গতকাল রোববার বিকেলে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে র্যা ব ও পুলিশের একটি দল ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
দুমকি ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, ‘নির্মাণাধীন দোকানটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ গত শুক্রবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, ক্ষমতার প্রভাব খাটিয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ওই দোকানঘর নির্মাণ করছিলেন। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন আবদুল মোতালেব হাওলাদার। তিনি দাবি করেন, সড়ক ও জনপথ বিভাগ স্থানীয় নিতাই বণিকের জমি অধিগ্রহণ করেছে। ওই জমির পাশে তাঁর (মোতালেব) অনুমতি নিয়ে নিতাই দোকানঘর নির্মাণ করেছেন।
গত ২১ নভেম্বর প্রথম আলোয় ‘নদী দখল করে আ.লীগ নেতার দোকান নির্মাণ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।